শহীদ সিয়াম স্মৃতি সংসদ চাঁদপুর এর সার্বিক ব্যবস্থাপনায় ঘরহীন মানুষের মাঝে টিন বিতরণ করা হয়েছে।
গতকাল ০৯ মে শনিবার বিকেলে চাঁদপুর শহরের চৌধুরী ঘাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনতাবাজারের এক ঘরহীন ব্যক্তির মাঝে ১০ বান্ডিল টিন প্রদান করেন
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া।
শহীদ সিয়াম স্মৃতি সংসদের সভাপতি আমিন আহমাদ মস্তান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল।
আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যানে শহর সভাপতি আব্দুল হাই লাভলু, প্রভাষক জুনায়েদ, মো: আহমদ মিয়া।

নিজস্ব প্রতিনিধি