প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬ । ৩:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চূড়ান্ত হলো প্রধানমন্ত্রীর সফরসূচি, হাজীগঞ্জে হচ্ছে না জনসভা

সাইফুল ইসলাম সিফাত

আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর চাঁদপুর সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত সূচিতে হাজীগঞ্জ উপজেলার বহুল আলোচিত জনসভা রাখা হয়নি। এর পরিবর্তে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভার কর্মসূচি যুক্ত করা হয়েছে।

সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে সফরের বিস্তারিত কর্মসূচি উল্লেখ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার সকাল সাড়ে আটটায় নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন। সকাল সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তিতে খোদ খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর পৌনে দুইটায় চাঁদপুরে বিশ্বখাল খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।

এ ছাড়া বেলা সাড়ে তিনটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ–এ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটায় চাঁদপুর ক্লাব–এ জেলা বিএনপির সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হতে পারে এমন আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে চূড়ান্ত সফরসূচিতে সেই কর্মসূচি না থাকায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন