চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো: মজিবুর রহমান তালুকদার। দীর্ঘদিন ধরে ব্যবসা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই ব্যবসায়ী ইতোমধ্যে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তিনি হাজীগঞ্জের সুপরিচিত প্রতিষ্ঠান ফ্যালকন ফার্নিচার অ্যান্ড স্টিল হাউস এবং তালুকদার বেডিং হাউসের স্বত্বাধিকারী। এছাড়াও তিনি আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাতেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। তিনি ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মজিবুর রহমান তালুকদার জানান, হাজীগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত এবং আধুনিক ও নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণ করছেন।
তিনি ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং নির্বাচিত হলে বাজারের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিনিধি