প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ । ১২:২৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ৮ম বছরে পদার্পণে শিক্ষা সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার অন্যতম জনপ্রিয় ও মানবিক সেবামূলক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’ গৌরবময় পথচলার ৭ বছর পূর্ণ করে ৮ম বছরে পদার্পণ করেছে। “সৃষ্টির সেবা করলে স্রষ্টাকে পাওয়া যায়”—এই মহান ব্রত নিয়ে ২০১৯ সালের ১০ই মে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, তা আজ এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

গত (১০ তারিখ) সংগঠনের ৮ম বছরে পদার্পণ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দকে সাধারণ মানুষের কল্যাণে বিলিয়ে দিতে সংগঠনটি এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে স্থানীয় একজন অত্যন্ত মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল এইচএসসি পরীক্ষার্থীর হাতে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা শিক্ষা সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “হাটিহাটি পা পা করে আমরা আজ ৭টি বছর পার করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং অকুণ্ঠ সহযোগিতায়। আমাদের লক্ষ্য কেবল সংগঠন পরিচালনা করা নয়, বরং সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মুখে হাসি ফোটানো। ভবিষ্যতে আমাদের আরও অনেক বড় বড় জনকল্যাণমূলক প্রকল্প চলমান রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে ইন শা আল্লাহ।

“সংগঠনের দায়িত্বশীলরা তাদের বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত বছরগুলোতে যারা মেধা, শ্রম, সুচিন্তিত পরামর্শ এবং আর্থিক অনুদান দিয়ে সংগঠনের ভীত মজবুত করেছেন, তাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। আর্তমানবতার সেবায় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সর্বদা জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সবশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন