প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ । ৭:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে চেয়ারম্যান হজ্জ কাফেলার হজ্জ প্রশিক্ষন

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে চেয়ারম্যান হজ্জ কাফেলার আয়োজন হজ্জ প্রশিক্ষন হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত  হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে এ এ প্রশিক্ষন হয়েছে।
আকাবা ইন্টারনেশেনাল হজ্জ গ্রুপের আওতায় হজ্জ প্রশিক্ষনে আলোচনা করেন ড. মাও শফিকুল আলম হেলাল, মাও. ওয়ালী উল্যাহ হেলালী আল আশরাফী, হজ্জের চেতনা নিয়ে আলোচনা করেন মিডিয়া ব্যক্তিত্ব  আ ন ম রশিদ আহমেদ মাদানী, চাঁদপুর সরকারী কলেজে মসজিদের পেশ ইমাম  হাফেজ মাও নিজামুল হক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট শাহাজান মিয়া, জেলা জামায়াতে ইসলামীর নেতা মাও.  মীর হোসাইন,   প্রশ্নের উত্তর দেন  আকাবা  ইন্টারনেশেনাল হজ্জ গ্রুপের এমডি  মাও. মুসলে উদ্দিন আলমগীর, প্রিন্সিপাল আক্তার হোসাইন, হাজীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাও.  আবুল হাসানাত পাটোয়ারী প্রমূখ।
এ হজ্জ প্রশিক্ষনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেয়ারম্যান হজ্জ কাফেলার পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকী।
এ প্রশিক্ষনে বিভিন্ন হজ্জ যাত্রীরা অংশ গ্রহন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন