চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান চালিয়ে কচুয়া উপজেলার পাড়াগাঁও গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) কে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১মে) বেলা ১১টার দিকে ওই গ্রামের ফকির বাড়িতে আসামি বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান ওই গ্রামের ফকির বাড়ির আবুল কালামের ছেলে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিজানুর রহমান গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মিজানুর রহমান বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে স্থানীয় লোকজন জানান, সে এলাকায় দীর্ঘদিন ধরে যুবসমাজকে নষ্ট করে মাদক ক্রয় বিক্রি করে আসছে। প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গায় মাদক পাচার করে থাকেন। তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর পক্ষ থেকে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিজস্ব প্রতিনিধি