প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ । ৯:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া কহলথুড়ি হামিদিয়া উবি’র সভাপতি হলেন ইঞ্জিনিয়ার মহিন উদ্দিন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেধাবী গর্বিত সূর্য সন্তান ইঞ্জিনিয়ার মহিন উদ্দিন।

মঙ্গলবার (১২ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করেন।

এডহক কমিটির সদস্যরা হলেন-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মহিন উদ্দিন, সদস্য সচিব পদধিকার বলে প্রধান শিক্ষক এ,বি,এম, এমরান হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুল্লাহ আল মামুন।

এডহক কমিটি গঠন সংক্রান্ত বোর্ডের আদেশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-আইন/২০২৪-এর ৬৪ (১) ধারা অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে। কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে, এবং এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

ইঞ্জিনিয়ার মোঃ মহিন উদ্দিন কহলথুড়ি হামাদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় তিনি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলসহসংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নব-গঠিত এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মহিন উদ্দিন এক বার্তায় বলেন, এই দায়িত্ব আমার জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা। আমি সর্বদা সততা,নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই। তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সম্ভব। এজন্যই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মহিন উদ্দিন নির্বাচিত হওয়ায় বিদ্যালয়েরর সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও ইউনিয়নের সকল ব্যাক্তিবর্গ আনন্দ প্রকাশ করেন ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন