প্রকাশের সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২ । ৩:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ জাকির হোসেন ওরপে রিপন(২৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেন ওরপে রিপন হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের মনিনাগ কয়েল বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের সৈয়দ জানান, হাজীগঞ্জে বিশ্বরোড চৌ-রাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়নাল আবেদীন অভিযান চালিয়ে সিএনজি চালক রিপনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। সিএনজি চালকরা তাদের সুবিধার্থে সিএনজি করে ইয়াবা নিয়ে আসছে। তাই যাত্রী সাধারণ চালক দেখে সিএনজিতে উঠার পরামর্শ দেন তিনি।

জাকির হোসেন ওরপে রিপন এর নামে পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন