প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬ । ৮:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহমাহমুদপুরে বিএনপির প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল

মাসুদ হোসেন
আগামী ১৬ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুর ও সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় আগমন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার (১৩ মে) বিকেলে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়ন পরিষদ এর সামনে থেকে একটি স্বাগত মিছিল বের করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে মহামায়া বাজারে এসে শেষ হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী, জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, জেলা মহিলা দলের পরিবার ও শিশু বিষয়ক সম্পাদিকা শাহেরা আক্তার হিরু প্রমূখ।
এসময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে সকল প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামে অতীতে শাহমাহমুদপুর ইউনিয়ন ছিল এগিয়ে। এই ইউনিয়নেই আগামী ১৬ মে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর আগমন। তাঁর এই আগমনকে আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন থেকে নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বাগত জানাবো। এদিন সকাল ১১টা মহামায়া থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবো। তিনি ঘোষেরহাটে বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বিকাল ৩টায় চাঁদপুরের সূধী সমাবেশে অংশ নিবেন। আপনারা দলীয় নেতাকর্মীদের নিয়ে ঐ সমাবেশস্থলে চলে যাবেন।
সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ হায়দার খান, সহ সভাপতি মজিবুর রহমান ঢালী, নজরুল ইসলাম বাবলু, মোশাররফ কারী, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মান্নান খান কাজল, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, জেলা যুবদল নেতা রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ওয়াসিম হাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিব কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, পারভেজ হাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সাবেক দপ্তর সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন