প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ৯:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো : সাবেক এমপি হারুনুর রশিদ

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা পরিবারগুলোর দুর্দশা দেখে তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এসময় তাৎক্ষণিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন। পাশাপাশি দলীয় ও সাংগঠনিকভাবে আরও সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা পাওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে সাবেক এ সংসদ সদস্য বলেন, “দুর্যোগের এ কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে হবে। আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন, স্থানীয় বিএনপি নেতা বিল্লাল খান, সোহেল খান, ইকবাল পাটওয়ারী, রিপন পাটওয়ারী, আবু সায়েদ খান, মিলন খান, কাউছার আহমেদ, আব্দুল কাদিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই এলাকার ১১টি পরিবারের অন্তত ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি খাদ্য সহায়তা ও কম্বল পাঠান।
এছাড়া স্থানীয় সামাজিক সংগঠন হাদিয়া ফাউন্ডেশন বৃহস্পতিবার থেকে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন