মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিক নির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, এসআই ইমতিয়াজ কবির সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সারপাড় সাকিনস্থ নারায়নপুর পূর্ব বাজার মেহারন ট্রলারঘাট এলাকার জব্বার মিয়ার দো-চালা টিনের ঘরের মাঝখানে খালি জায়গা হতে ১৩ মে বিকেলে নারায়নপুরের হরিদাস পাড়ার মিজি বাড়ির মো. আনোয়ারের ছেলে সিয়াম আহম্মেদ (২২)কে গ্রেপ্তার করে। এ সময় দুই পিস ইয়াবা ট্যাবলেট ও সাত পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয়ফোর্স নিয়ে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বলরাম দাসের বসতঘরে অভিযান চালিয়ে ১৩ মে বিকেলে নারায়ণপুর দাস বাড়ির সম্ভু দাসের ছেলে বলরাম দাস(৪২)কে গ্রেপ্তার করে পুলিশ। ২০ পিস ইয়াবা ট্যাবলেট তার কাছ থেকে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

মোজাম্মেল প্রধান হাসিব