প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬ । ১১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ইব্রাহিম কাজী জুয়েলের ব্যতিক্রমী আয়োজন

সাইদ হোসেন অপু চৌধুরী
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে এসে নানা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও দক্ষ সংগঠক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যতিক্রমী এক স্বাগত আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এ সফরকে কেন্দ্র করে চাঁদপুর জেলায় ছিল উৎসবের আমেজ। তবে সকল আয়োজনের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ ছিল ইব্রাহিম কাজী জুয়েলের আয়োজনে। তার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি, মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং সহস্রাধিক নারী ও পুরুষ এবং নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীর স্বাগত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মানবিক ও সামাজিক অন্তর্ভুক্তির এই আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
ইব্রাহিম কাজী জুয়েল বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী চাঁদপুরে এসেছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমি চেয়েছি সমাজের অবহেলিত ও পিছিয়ে থাকা মানুষরাও যেন এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারেন। তাই প্রতিবন্ধী ভাই-বোন ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এই আয়োজন করেছি।
তিনি আরও বলেন, চাঁদপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী যে কর্মসূচি হাতে নিয়েছেন, আমরা তৃণমূল পর্যায় থেকে তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবো।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ইব্রাহিম কাজী জুয়েলের এ ধরনের মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ ভবিষ্যতেও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। এরপর দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যা ৬টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন