প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ১:১২ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর বড় স্টেশনের একটি হোটেলে খাবারে তেলাপোকা, নলিতে পঁচা গন্ধ!

অনলাইন ডেস্ক

গতকাল রাতে চাঁদপুর বড় স্টেশন প্লাটফর্মের পশ্চিম-দক্ষিণ পাশে নদীর ধারের নতুন একটি হোটেলে হালিম খেতে গিয়ে অত্যন্ত বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আমি, মুফতি আব্দুস সালাম ভাই ও আরও একজন সেখানে হালিম ও রুটি অর্ডার করি।

প্রথমেই আমাদেরকে আগের বানানো ঠান্ডা নান রুটি পরিবেশন করা হয়। বিষয়টি জানালে কর্মচারীরা বলেন, “রুটি তো কাটা হয়ে গেছে, কষ্ট করে এটাই খেয়ে ফেলেন।” ঝামেলা এড়াতে আমরা খাওয়া শুরু করি।

কিন্তু কয়েক লোকমা খাওয়ার পরই আমার হালিমের বাটিতে একটি বড় তেলাপোকা দেখতে পাই। বিষয়টি জানালে তারা অবহেলার সুরে বলে, “মাঝে মাঝে এমন হয়”, এমনকি কেউ বললো “উড়ে এসে পড়েছে”!

এর মধ্যেই মুফতি আব্দুস সালাম ভাই বমি করে ফেলেন। পরে দেখা যায়, তার প্লেটের নলিতে ছিল পঁচা রক্তের মতো তীব্র দুর্গন্ধ এবং কাঁচা গন্ধ। বিষয়টি মালিকপক্ষকে জানালে তারাও বিষয়টিকে স্বাভাবিক বলে উড়িয়ে দেয়। তাদের আচরণ ছিল অত্যন্ত তাচ্ছিল্যপূর্ণ ও দায়িত্বহীন।

একটি জনসমাগমপূর্ণ স্থানের খাবারের মান যদি এমন নোংরা ও অস্বাস্থ্যকর হয়, আর অভিযোগের জবাবে যদি এমন দুর্ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই যায়।

তাই সবাইকে অনুরোধ—চাঁদপুর বড় স্টেশনে খাবার খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন। সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

— মাহমুদ হাসান মিয়াজি
ইমাম ও খতিব,
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন