ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষে হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুধু হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্যরা সহযোগিতা করেন।
সোমবার (১৮ মে) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রম উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ তানবীর হাসান।
উদ্বোধন পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এবং হাজীগঞ্জ উপজেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে সতর্কীকরণ মাইকিং করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ আব্দুর রহিম, হাজীগঞ্জ ব্র্যাক-বিএইচপি, টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ, ব্র্যাক-বিএইচপি, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের অফিসার মোঃ বেলাল হোসেন, ব্র্যাক টিবি কন্ট্রোল প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজার কামরুন নাহার, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইয়াসিন আরাফাত, যুব সদস্য আবদুল্লাহ আল মাহমুদ, নাঈম, আল-আমিন, ফাহিম, শান্ত, আরমান মজুমদার, নাঈমুল প্রমূখ।

নিজস্ব প্রতিনিধি