ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাওলানা শফিকুল ইসলামের (৫৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মাওলানা শফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ৩:৫৪ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে স্ত্রীসহ অনেক স্বজন রেখে যান।
মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।
শোকবার্তায় জেলা সভাপতি বলেন, মরহুম মাওলানা শফিকুল ইসলাম দীনের একজন খাঁটি মর্দে মুজাহিদ ছিলেন। ছাত্রজীবন থেকে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠায় তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন চাঁদপুরবাসি তা স্মরণে রাখবে। তার ইন্তেকালে যে ক্ষতি হয়েছে তার সহজে পূরণ হবার নয়।
যৌথবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা শফিকুল ইসলামের ইন্তেকালে আমরা শোকাহত ও মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে গতকাল বাদ জোহর জাফরাবাদ হাফেজিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মুসল্লী জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, সাবেক জেলা সভাপতি মাওলানা নূরুল আমীন, জেলা সহসভাপতি প্রিন্সিপাল গাজী মাওলানা আবু হানিফ, মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানি, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরউদ্দিন, মুফতি মানসুর আহমদ, হাফেজ মাওলানা আক্তার হোসাইন, মাওলানা রফিকুল ইসলাম, ডাক্তার বেলাল হোসেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মজিবুর রহমান, শ্রমিকনেতা আবুল বাসার তালুকদার, যুবনেতা মাওলানা ইমরান হোসাইন, হাফেজ নেয়ামত উল্লাহ, শেখ মুহা হাবিবুর রহমানসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলা নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি