প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ১০:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া গোহট উত্তরে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ব্যতিক্রমী আয়োজন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের  সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠান হয়েছে।
সোমবার  আইনগিরী সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।দিনব্যাপী শিক্ষার্থীরা দৌড়, উচ্চলাফ,দীর্ঘলাফ, ভারসাম্য দৌড়, অংক দৌড়, ছড়া, চিত্রাংকন, গান, নৃত্য, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়।
একইদিন বিকেল সাড়ে ৩টায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
গোহট উত্তর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মাস্টার, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ কচি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম মালেক, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নাছির উদ্দিন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। এসময় গোহট উত্তর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে এসময় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন