প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ১০:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা জয়ন্তী ভৌমিক

নিজস্ব প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ মতলব দক্ষিণ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা নির্বাচিত হলেন জয়ন্তী ভৌমিক। তিনি হলেন মতলব দক্ষিণ উপজেলা ১২নং দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

তিনি ওই বিদ্যালয়ে ২০২৪ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এছাড়া তিনি বিদ্যালয়ের কাব লিডার ও গ্রুপ কমিটির সভাপতি।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা নির্বাচিত হওয়ায় সহকর্মী শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন