প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ৯:৩৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডিজিটাল সেবায় জনভোগান্তি কমানোর প্রত্যয় : ইউএনও মনিরা খাতুন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।
শাহরাস্তি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ মমিনুল হক।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনা এখন এনালগ পদ্ধতি থেকে সম্পূর্ণ ডিজিটাল সেবার আওতায় এসেছে। সাধারণ মানুষ ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি বলেন, ভূমি আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি সেবাগ্রহীতাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সচেতনতা বৃদ্ধি জরুরি। এতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং জনভোগান্তি অনেকাংশে কমে আসবে। ভবিষ্যৎ প্রজন্ম একটি আধুনিক ও সুশৃঙ্খল ভূমি ব্যবস্থাপনা পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করতে নিরলসভাবে কাজ করছে।
দালালচক্রের খপ্পরে না পড়ে ই-নামজারি, অনলাইন খতিয়ান ও অনলাইন ভূমি উন্নয়ন করসহ সরকারি ডিজিটাল সেবাগুলো গ্রহণের জন্য তিনি উপজেলার সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা তাঁর বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে। ই-নামজারি, অনলাইন খতিয়ান ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অধিকাংশ সেবা এখন ঘরে বসেই গ্রহণ করা সম্ভব।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সেবাগুলো গ্রহণে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং দালালমুক্ত সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভূমি সংক্রান্ত জটিলতা ও ভোগান্তি কমাতে সবাইকে সরকারি নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান তিনি।মেলায় উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের পৃথক স্টলে ই-নামজারি, অনলাইন খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে বলে আয়োজকরা জানান।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, শাহরাসি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী,উপজেলা বিএনপির  যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমিন, শাহরাস্তি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়াসহ গণমাধ্যম কর্মী  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা।
উল্লেখ্য,ওইদিন রাজধানী ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন মিলনায়তনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ওই অনুষ্ঠানটি শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে আসা জনগণের জন্য বড় পর্দায় সম্প্রচার করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন