চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদক সাংস্কৃতিক ও ক্রীড়াপ্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি ছিলেন কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী বিষেশ অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
বক্তবক্তব্য রাখেন পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি আবু সাদেক, সাধারণ সম্পাদক হাফেজ আহমদ কাঞ্চন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসাইন।
সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এপদকে যারা প্রথম হয়েছে তাদেরকে হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে অংশ গ্রহন করতে পরামর্শ দেয়া হয়েছে।
এ সময় এ ইউনিয়নের ১২ টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিনিধি