চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তাম্বিয়াতুন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ।
বুধবার (২০ মে) সকালে ইউনিয়নের দক্ষিণ পশ্চিম লোধেরগাঁও এলাকায় অত্যন্ত নিরিবিলি পরিবেশে প্রতিষ্ঠিত অত্র মাদ্রাসা মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ আবু তাহের খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ উল্লাহ।
তাম্বিয়াতুন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি মামুনুর রশিদ এর উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসা কমিটির সভাপতি ও চাঁদপুর মুন হাসপাতালের পরিচালক ডা. এম এ কাদের খান, শিক্ষক হাফেজ মোঃ ইসরাফিল প্রমূখ।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা একেক করে কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও পোশাক বিতরণ করা হয়। এসময় উপস্থিত অভিভাবকদের মাঝে কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন। এবং বক্তারা তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্রবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার মাস্টার খান, উপদেষ্টা কমিটির সদস্য মোঃ মিজান গাজী, মোঃ সুরুজ খান, মোবারক হোসেন গাজী, চান মিয়া খান, বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, মামুন বেপারী সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মাসুদ হোসেন