প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ২:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১১ বছরের হৃদয়ের খোঁজ নেই, উৎকণ্ঠায় পরিবার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রাম থেকে হৃদয় (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার (২০ মে) থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নিখোঁজ হৃদয় উপজেলার দাদিয়াপাড়া পাটোয়ারী বাড়ির বাসিন্দা বিল্লাল হোসেন মনার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

পরিবারের সদস্যরা জানান, হৃদয় তাদের একমাত্র সন্তান। তাকে খুঁজে না পেয়ে মা-বাবা ভেঙে পড়েছেন। সন্তানের শোকে তার মা বারবার অসুস্থ হয়ে পড়ছেন।

হৃদয়ের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে জুব্বা ও মাথায় টুপি ছিল। সে স্পষ্ট ও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে বলে জানিয়েছে পরিবার।

এদিকে, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদয়কে খুঁজে পেতে তারা পরিবারের পাশে রয়েছে এবং সামাজিকভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে।

কোনো ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার ও সংগঠনটি।

যোগাযোগ: ০১৭১৬-৮৮৯০৮১

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন