প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ৭:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাবিব ফকির গাঁজাসহ গ্রেপ্তার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান চালিয়ে কচুয়া উপজেলার পাড়াগাঁও গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী হাবিব ফকির (৪২) কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে (২১মে) সকাল ৭টার সময় ওই গ্রামের ফকির বাড়িতে আসামি বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামি হাবিব ফকিরের বসতঘর তল্লাশি চালিয়ে একটি সিনথেটিক শপিং ব্যাগের ভিতর ৮৬০ গ্ৰাম লুজ গাঁজা উদ্ধার করা হয়।
হাবিব ফকির ওই গ্রামের ফকির বাড়ির মৃত হাসান ফকিরের  ছেলে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মাদকের একদিক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাবিব ফকিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘরে শপিং ব্যাগের ভিতর ৮৬০ গ্ৰাম লুজ গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পাড়াগাঁও গ্রামের লোকজন জানান, সে এলাকায় দীর্ঘদিন ধরে যুবসমাজকে নষ্ট করে মাদক ক্রয় বিক্রি করে আসছে। প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গায় মাদক পাচার করে থাকেন। তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর পক্ষ থেকে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন