প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৭:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের নতুন সভাপতি আদনান, সাধারণ সম্পাদক সামাদ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার অন্যতম সুনামধন্য অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সামাজিক সংগঠন ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ এবং প্রতিষ্ঠাতা সদস্য বাছির মল্লিক ও নাঈমুল হাচান নাঈমের যৌথ স্বাক্ষরে কমিটিটি অনুমোদিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬-২০২৭ সেশনের জন্য এ কার্যকরী কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সাগর আদনান এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সামাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী ১ জুন ২০২৬ থেকে ৩০ মে ২০২৭ পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাচান মাছুম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী, অর্থ সম্পাদক নাঈমুল হাচান নাঈম, দপ্তর সম্পাদক ইমন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহদাত হোসেন শিশির, সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ফাহমিদ বিন কবির, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাচান রাসেল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, স্বাবলম্বী উন্নয়ন সম্পাদক শেখ ফরিদ, সহ-স্বাবলম্বী উন্নয়ন সম্পাদক হাচান আটিয়া, আইটি ও মিডিয়া সম্পাদক বাছির মল্লিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিকুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সাকিব, প্রবাসী কল্যাণ সম্পাদক ইয়াসিন মিয়া, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক শামীম আহম্মেদ এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইয়াসিন রহমান নিলয়, ঈসমাইল হোসেন রাজু ও মেহেদী হাচান চৌধুরীসহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাগর আদনান বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিকতা, সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমাজ ও মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর আব্দুস সামাদ বলেন, এটি আমার জন্য অত্যন্ত গর্ব, সম্মান ও দায়িত্বের বিষয়। সংগঠনের অতীতের সাফল্য, মানবিক উদ্যোগ ও মানুষের ভালোবাসাকে সামনে রেখে ভবিষ্যতে আরও পরিকল্পিত, সুসংগঠিত ও কার্যকর কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনকে একটি শক্তিশালী ও আদর্শ সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাবো।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, ২০১৯ সাল থেকে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিভিন্ন ধরনের মানবিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে নানা কারণে এতদিন আনুষ্ঠানিক কোনো কমিটি গঠন করা হয়নি। প্রতিষ্ঠাতা হিসেবে আমি নিজেই সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছিলাম। এখন আগামী দিনের পরিকল্পনা ও সংগঠনকে টেকসইভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গঠনতন্ত্রসহ সকল সাংগঠনিক কাঠামো প্রস্তুত করা হয়েছে। সেই কাঠামোর আলোকে প্রতিষ্ঠাতা সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। আমি বিশ্বাস করি, নতুন কমিটি সমাজ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, সাত বছরের পথচলায় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। সংগঠনটি কোভিড-১৯ পরিস্থিতি, জলাবদ্ধতা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এছাড়াও রাস্তা সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ, রক্তদান, ত্রাণ বিতরণ, খাদ্য সহায়তা, ইফতার ও শীতবস্ত্র বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন