প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৭:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব সদস্য ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনন্দ ভাগাভাগি করে নিতে  ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সম্মানিত সাধারণ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঈদ বাজার (উপহার) বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এ সময় তিনি বলেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করতেই প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব সর্বদা সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সকল সাংবাদিক ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আল ইমরান শোভন, সিনিয়র সদস্য আলম পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সাংগঠনিক ইব্রাহিম রনি,  প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, কার্যনির্বাহী সদস্য ফারুক আহম্মদ, একে আজাদ, মিজানুর রহমান এবং সদস্য খোকন কর্মকার, হাবিবুর রহমান, আহম্মদ উল্লাহসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
পরে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকদের আগাম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন