প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ৯:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর ও রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুজনের স্বামীই প্রবাসে রয়েছেন।
নিহতরা হলেন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২২) এবং রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামের সৌদি প্রবাসী মেহেরাজ হোসেনের স্ত্রী আকলিমা আক্তার (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফারজানা আক্তার স্বামীর বাড়িতে নিজের কক্ষে দরজা বন্ধ অবস্থায় ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অন্যদিকে, আকলিমা আক্তার তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সকালে বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্বজনেরা। স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন