প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ৯:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাশেদা বেগম হীরা এমপির ঈদুল আযহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চাঁদপুরের কৃতিসন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত নারী আসনের মহিলা এমপি, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী আলহাজ রাশেদা বেগম হীরা এমপি (এম এ এমফিল)।
গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার জন্য আনন্দঘন ঈদ প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক মানবতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য উপলক্ষ। সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে আমরা সবাই আত্মনিয়োগ করি। ঈদ মোবারক।
“আসুন আমরা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই। চাঁদপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
শুভেচ্ছান্তে :-
আলহাজ রাশেদা বেগম হীরা এমপি (এম এ এমফিল)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত নারী আসনের মহিলা এমপি, জাতীয় সংসদ সদস্য( আসন নং ৩০৩)।
প্রশিক্ষণ  বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি কেন্দ্রীয় কমিটি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন