প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাহিদ হোসেন মিয়াজী লাবিব

অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কচুয়া উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীসহ  দেশ বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উপজেলার কাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মিয়াজী লাবিব।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় লাবিব বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই পবিত্র ঈদুল আজহার মূল প্রতিপাদ্য। এই ঈদ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে এবং সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করতে পারলে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদযাত্রায় সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে চলাচল করতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি। যাতে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন।
তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ। একই সঙ্গে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের  সর্বস্তরের মানুষ যেন আনন্দ, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন