প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ১:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী ফখরুল ইসলাম

অনলাইন ডেস্ক
কচুয়া পৌরবাসীসহ এবং দেশ বিদেশের সবাইকে ঈদুল আযহা উপলক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীর পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানবীর,সৎ এবং সাহসী দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেয়র প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক বার্তায় এই শুভেচ্ছা জানান মেয়র প্রার্থী।
শুভেচ্ছা বার্তায় মেয়রপ্রার্থী  বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কচুয়া পৌরবাসীসহ দেশের সব মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
মেয়রপ্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।
‘তারই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন