প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৬:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাদলা ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মাওলানা মোঃ মাসুম বিল্লাহ

অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের  সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও কাদলা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।
ওই ইউনিয়নের মনপুরা গ্ৰামের কৃতি সন্তান ও মানুষের এই প্রিয় মুখ মাওলানা মাসুম বিল্লাহ ছাত্রজীবন থেকেই ইসলামী আদর্শে বিশ্বাসী হয়ে সততা, ন্যায় এবং কল্যাণের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও মানবিকতার প্রতীক হিসেবে এলাকায় তিনি ইতোমধ্যে অগণিত মানুষের আস্থা অর্জন করেছেন। ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, বরং একজন জনসেবক হিসেবেই তিনি বরাবরই মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।
মাওলানা মাসুম বিল্লাহ বলেন— “ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি একটি আত্মত্যাগ, সংযম, সহানুভূতি ও আল্লাহর সন্তুষ্টির মহামিলন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন দরিদ্র-দুঃখী, অবহেলিত মানুষের পাশে দাঁড়াই—এই হোক ঈদের অঙ্গীকার।
তিনি আরও বলেন— “আমি রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণে। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। এই পবিত্র ঈদের দিনে সবাইকে নিয়ে সাম্য, শান্তি আর ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গড়াই হোক আমাদের সংকল্প।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন