শান্তা ফারজানা এসময় আরো বলেন, আমার মা মদীনা মনোয়ারায় হজ¦ করতে গিয়ে ইন্তেকাল করেছেন, সেখানেই তাকে আল্লাহ তা’য়ালা কবর দেয়ার তৌফিক দিয়েছেন, একজন মুসলমান হিসেবে বরাবরই আমি প্রকৃত ধর্ম ও মানবতাকে লালন করি। এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, হাশেম মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, জিডিতে শান্তা ফারজানা জানিয়েছেন, গত ২৩/৫/২৬ তারিখ সময় অনুমান বেলা ১১:০০ ঘটিকায় তোপখানা রোড নামক স্থানে আমার অফিসে কর্মস্থলে অবস্থান কালীন সময় আমার মোবাইলে ফেসবুক আইডি তে প্রবেশ করে দেখতে পাই, ফেসবুক আইডি হইতে আমার নামে অপপ্রচার, হুমকি প্রদান করা হয়েছে। আমি বিভিন্ন ভাবে চেষ্টা করিয়াও উক্ত অপপ্রচার কারীর পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হই। তাছাড়াও আমাকে ৮৮০-০৯৬৩৯২৩২৯২২, ৮৮০-৯৬৯৪৯৫০৭৮৮ নাম্বার সমূহ থেকে ফোন দিয়েও বিভিন্ন হুমকি দেয়। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
শাহবাগ থানায় শান্তা ফারজানার দায়েরকৃত জিডি নম্বর- ১৭৫৩, ২৬/০৫/২০২৬

প্রেস বিজ্ঞপ্তি