প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৬:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল তাজ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কচুয়া উপজেলা ও পৌরবাসীসহ দেশের সকল ব্যবসায়ী এবং সর্বস্তরের জনসাধারনকে আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো.সোহেল তাজ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়।

মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সবার জীবন। আমি এই আনন্দঘন মুহূর্তে আমি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল তাজ শুভেচ্ছা বার্তায় কোরবানির পর নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, আমাদের সেই চেষ্টা করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন