প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৯:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অসুস্থ ব্যবসায়ী আজিজুল ইসলামের পাশে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সহমর্মিতার অনন্য নজির স্থাপন করেছে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন হাজীগঞ্জ বাজারের পরিচিত ব্যবসায়ী ও বাংলাদেশ পেপার হাউজের স্বত্বাধিকারী মো. আজিজুল ইসলাম মজুমদার। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে সমিতির নেতৃবৃন্দ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ মজুমদার বাড়িতে যান।

এ সময় সমিতির পক্ষ থেকে অসুস্থ এই ব্যবসায়ীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

খোঁজখবর নেওয়ার সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আজীবন সদস্য ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ, সভাপতি সাইফুল ইসলাম সিফাত, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সদস্য শাখাওয়াত হোসেন শামীমসহ সমিতির অন্যান্য সদস্যরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই সাংবাদিকদের মানবিক দায়িত্ব। একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে মো. আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে আসছেন। তাঁর এই দুঃসময়ে পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতারই অংশ।

পরিবারের সদস্যরা সাংবাদিক কল্যাণ সমিতির এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও সমিতির এই সহমর্মিতাপূর্ণ কর্মকাণ্ডের প্রশংসা করেন।

সামাজিক ও মানবিক কার্যক্রমে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের নেতারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন