চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন সহ চাঁদপুর জেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদুল আজহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ঈদুল আজহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে।
এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাহমাহমুদপুর ইউনিয়নসহ সকল স্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

মাসুদ হোসেন