পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি।
ঈদ-উল-আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় কবির হোসেন রনি বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মত আগামী দিনগুলো হোক অনাবিল আনন্দময়। পবিত্র ঈদুল আযহার দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।
তিনি বলেন, মহান আল্লাহর নিকট কুরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও উপার্জন থাকা আবশ্যক। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন সহ চাঁদপুর জেলাবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্যে ও নিরাপদ জীবন কামনা করছি।
ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

মাসুদ হোসেন