প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ । ৬:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক মো. হোসেনের ঈদুল আজহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সাধারণ সম্পাদক মো. হোসেন ফরিদগঞ্জবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন এবং সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

মো. হোসেন বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ হোক মানবতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য উদাহরণ। সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে আমরা কাজ করবো।

“আসুন আমরা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই। ফরিদগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন