প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ১:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: এম এ হান্নান এমপি

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক সংগঠন ‘ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ’-এর উদ্যোগে ক্রীড়া ও শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি শাহাবউদ্দিন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ হান্নান বলেন, “শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। মাদক ও অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বাড়াতে হবে।”
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা গণপূর্ত সার্কেল-৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল আমিন মিয়া এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী।
বক্তারা বলেন, শিক্ষা মানুষকে শুধু সনদ দেয় না, বরং মানবিকতা, নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন পাটওয়ারী, সংগঠনের সহ-সভাপতি : মো: মোস্তফা কামাল  খোকন, দপ্তর সম্পাদক  কামাল হোসেন, কোষাদক্ষ্য ইয়াসিন গাজী, সহ- সম্পাদক কিরন গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক সানজিদ হোসেন হৃদয়, ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দিন পাটোয়ারী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ এবং নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন