প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ৭:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে : শিক্ষামন্ত্রী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক মানবিক ও মূল্যবোধ দিকেও নজর দিতে হবে । শিক্ষকরা যদি শ্রেণিকক্ষে নিজেদের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন এবং তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন, তাহলে পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করবে না।
শনিবার (৩০ মে) দুপুরে শিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকা চাঁদপুর-১ কচুয়া উপজেলার খাজুরিয়া- লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষার্থীদের উদ্যোগে ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। একই সঙ্গে অভিভাবকরাও তাদের সন্তানদের লেখাপড়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তাই কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে তা শুধু শিক্ষার্থী ও পরিবারের জন্যই নয়, বরং জাতির জন্যও দুঃখজনক।”
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠদান করলেই হবে না; তাদের মনোযোগ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও বিশেষ নজর দিতে হবে। একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ শাহ আলম বিএসসি, বিএড-
এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ আইসিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি (উপসচিব) মো. মাহবুব আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন বিএসসি, বিএড, উপজেলা বিএনপির সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন