প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ১০:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া পালাখালকে আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করতে চাই : মাও. আজহারুল ইসলাম

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম পাটোয়ারী গ্রামবাসীকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন।
শনিবার বিকেলে মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসায় গ্রামের সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে এলাকাবাসীর সমর্থন নিয়ে তিনি আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী ঘোষণা দেন। এ সময় এলাকার সর্বস্তরের জনগণ সকলে মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম পাটোয়ারীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য প্রতিশ্রুতি দেন ।
মতবিনিময় সভায় গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা সাইফুল্লাহ, আব্দুল কুদ্দুস মাস্টার, মাওলানা দেলোয়ার হোসেন ও আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তি মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম পাটোয়ারী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। আমাদের এই গ্রামের সর্বোচ্চ ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন যাবত আমাদের এই গ্রামে চেয়ারম্যান রাখতে পারিনি, ইনশাল্লাহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ ও ৬নং ওয়ার্ড সর্বস্তরের সকল জনগণ দলমতের ঊর্ধ্বে সকলের ঐক্যবদ্ধ হয়ে এই মানবিক ব্যক্তি, বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যক্তি মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম পাটোয়ারীকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করবো।
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম পাটোয়ারী সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের ৪নং পালাখাল মডেল ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।
তিনি আরো জানান, আপনারা গ্রামের সকল মানুষ যদি আমাকে সমর্থন দেন, আমি যদি আপনাদের ভালোবাসা ভোট ও সমর্থনে নির্বাচিত হ‌ই ইনশাল্লাহ আপনাদের সকল আশা-আকাঙ্ক্ষা এবং আপনাদের সকল প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করবো। বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে আমি কাজ করে যাবো।
স্থানীয়রা জানান, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় মাওঃ মোহাম্মদ আজহারুল ইসলাম সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে তার প্রার্থিতা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন