শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌর শহরের কালিয়াপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নমুখী রাষ্ট্রচিন্তার অগ্রদূত। তাঁর দেশপ্রেম, সাহসিকতা, আত্মত্যাগ ও আত্মমর্যাদাসম্পন্ন রাজনৈতিক দর্শন আজও জাতিকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জিয়াউর রহমান অসামান্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন। স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার ভিত্তি রচনা করেন। দেশের সমৃদ্ধি, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর রাজনৈতিক দর্শন এখনও সমানভাবে প্রাসঙ্গিক।আজ থেকে ৪৫ বছর আগে একদল বিপথগামী সেনা কর্তৃক তিনি শাহাদাত বরণ করেন।
যা বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হলো। তা না হলে এই দেশটি অনেক দূর এগিয়ে যেত। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নেতৃত্ব চাপিয়ে দেওয়া যায় না, নেতৃত্ব অর্জন করতে হয় জনগণের আস্থা, ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে। মানুষের পাশে থেকে শ্রম ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে নেতৃত্বে আসতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি ইঙ্গিত দিয়ে বলেন অচিরেই হাজীগঞ্জ শাহরাস্তি পর্যায়ক্রমে সকল দলীয় ইউনিটের কমিটি পুনঃর্গঠন করা হবে। নেতা আপনাদের নির্বাচন করতে হবে। পরে অভিযোগ দিয়ে লাভ হবে না। একই সময় তিনি সতর্ক করে বলেন কেউ দলীয় পরিচয়ে কোনো ধরনের অপকর্ম বা অনিয়মে জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। যদি কারো অপরাধ প্রমাণিত হয়, তাহলে অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
সরকার গঠনের তিন মাসের মাথায় প্রধানমন্ত্রী শাহরাস্তির মাটিতে পথচারণ করেছেন। যা আমাদের এই জনপদের জন্য একটি ভাগ্য ও পজেটিভ বার্তা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী,বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারী লিটন,সাবেক সাধারণ সম্পাদক শহিদ উল্ল্যাহ কাসার,আক্তার হোসেন পাটোয়ারী,হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম,যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, শফিউল্লাহ বাচ্চু, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, ফখরুল ইসলাম এফসিপিএ,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন,সদস্য সচিব আলী আজগর মোল্লা, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবি এম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন,অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোকের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান।

মোঃ মাসুদ রানা