প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ । ১০:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর পৌরসভার পয়ালী বাজারে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সদস্য জিয়াউল মোস্তফা তালুকদার জীবনের ব্যক্তিগত উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিএনপি নেতা মোশাররফ হোসেন পাটোয়ারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য মো. ইব্রাহিম তালুকদার, নারায়ণপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় বিএনপি নেতা মো. ফজলুর রহমান প্রধান, গিয়াস উদ্দিন মিয়াজী, আব্দুস সামাদ মুন্সি, শহীদুল্লাহ প্রধান, মোশাররফ হোসেন পাটোয়ারী, যুবদল নেতা ফরহাদ হোসেন, মাসুদ পাটোয়ারী, আল আমিন পাটোয়ারী, আলী আর্শ্বাদ পাটোয়ারী, সাইফুল ইসলাম পাটোয়ারী, আপন প্রধান, ছাত্রদল নেতা শান্ত পাটোয়ারী, বাপ্পি প্রধান, মিহান প্রধানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, ঢাকা মহানগর জাতীয় ইমাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন