প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ১১:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বড়কুল পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ, সি. সহ সভাপতি ইকবাল ও সম্পাদক রিপন

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুন) হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আবু ইউসুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রিপন মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ইকবাল বেপারী, সহ-সভাপতি পদে মোঃ তারেক আজিজ, মোঃ সাইফুল ইসলাম ওয়াসকুরুনি ও মোঃ ইমাম হোসেন (মোদি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শামিমকে মনোনীত করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য উপজেলা শাখায় জমা দিতে হবে।

কমিটিটি অনুমোদন ও সুপারিশ করেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল সুমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শুকুরুল আলম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন