প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ । ৯:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অনুমোদনহীন ক্ষতিকর শিশু খাদ্য মজুদ ও বিক্রির অভিযোগে ‘হাসান এন্টারপ্রাইজকে জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (২ জুন) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুদ ও বিক্রির অভিযোগে ‘হাসান এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযান চলাকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়।

এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশ-এর একটি দল এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন