প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ । ৯:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিশুরা সবুজ-সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : উপ-পরিচালক মিজানুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুরের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখতে রচনা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে জেলা সরকারি গ্রন্থাগারে এর প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।

তিনি বলেন, শিশুদের মননে পরিবেশ সচেতনতা গড়ে তোলার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে সৃজনশীল কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার একটি উদ্যোগ। শিশুদের আঁকা ছবির মাধ্যমে আমরা তাদের চিন্তা-চেতনা ও পরিবেশ ভাবনাকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের গুরুত্ব শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের মানসিকতা তৈরি করে। একই সঙ্গে তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটায় এবং পরিবেশবান্ধব চিন্তা-চর্চায় উৎসাহিত করে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ, চাঁদপুর জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান উম্মে রায়হানি ফেরদৌস ও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, ক্যাশিয়ার মোঃ গিয়াসউদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর চন্দনা রানী শীল, বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুরের প্রশিক্ষক ও গণমাধ্যম কর্মী অভিজিত রায় এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী।

এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৫ই জুন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন