প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পূজা পরিষদের নেতার অকাল মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন কুমার সাহা (৪৩) মৃত্যুবরণ করেছেন।
২ জুন মঙ্গলবার  সদর হাসপাতালে এ স্ট্রোকজনিত কারনে এ মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি অবিবাহিত ছিলেন এবং দক্ষ সংগঠক ও সমাজসেবী হিসেবে পরিচিতি লাভ করেন।
তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা।
এক শোকবার্তায় ঐক্য পরিষদের পক্ষে তারা জানান, লিটন ছেলে হিসেবে খুুবই সাংগঠনিক ছিলো। সে হিন্দু সমাজের উন্নতির জন্য নিরবে নিভৃতে কাজ করতো। হৃদরোগজনিত কারনে লিটনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে লিটন সাহার শবদেহ শহরের পুরানবাজার হরিসভা ও শহরের কালী বাড়ী মন্দিরে আনা হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন