প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ । ৬:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘অফিসার সিনেমা’ দেখতে হলে হলে দর্শকদের ভিড়, সিক্ত চিত্রনায়ক ডি এ তায়েব

সাইদ হোসেন অপু চৌধুরী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত চলচ্চিত্র ‘অফিসার’-এর প্রতি দর্শকদের ব্যাপক সাড়া ও ভালোবাসায় মুগ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব। ছবিটি মুক্তির দিন থেকে শুরু করে এই পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন এলাকার প্রেক্ষাগৃহ পরিদর্শন করে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।

ইতিমধ্যে চিত্রনায়ক ডিএ তায়েব, জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং চলচ্চিত্রটির সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীরা রাজধানীসহ কয়েকটি প্রেক্ষাগৃহ পরিদর্শন করেন। তারা যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, মিরপুর-১ এর স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার) এবং সাভারের আশুলিয়ার বলিভদ্র এলাকার শিউলি সিনেমা হল ঘুরে দেখেন।

জনপ্রিয় পরিচালক বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিশা সওদাগর, ইরতেজা ইফতি ও অন্যান্য শিল্পীরা।

এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রটির প্রযোজক মাহবুবা শাহরীন।

প্রেক্ষাগৃহ পরিদর্শনের সময় ডিএ তায়েব দর্শকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের মতামত শোনেন এবং ভক্তদের সঙ্গে সেলফি তুলে আনন্দঘন সময় কাটান। এ সময় মাহিয়া মাহিকেও কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। প্রিয় দুই তারকাকে একসঙ্গে পেয়ে অনেকেই চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন।

দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ইতিবাচক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে ডিএ তায়েব বলেন, “দর্শকদের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন। ‘অফিসার’ চলচ্চিত্রের প্রতি মানুষের আন্তরিক সাড়া আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি, ঈদের ছুটিজুড়ে দর্শকরা পরিবার-পরিজন নিয়ে সিনেমা হলে এসে দেশীয় চলচ্চিত্র উপভোগ করবেন।

তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দর্শকদের ভালোবাসা ও সমর্থন আমাদের কাজের অনুপ্রেরণা। ‘অফিসার’ সিনেমার জন্য যে ভালোবাসা পাচ্ছি, তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।

সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘অফিসার’ দর্শকদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি বাড়ছে বলে তারা জানান।

দর্শকদের ভালোবাসা, তারকাদের সরাসরি উপস্থিতি এবং ইতিবাচক আলোচনার মধ্য দিয়ে ঈদের সিনেমা হিসেবে ‘অফিসার’ ইতোমধ্যেই দর্শকমহলে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন