প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ । ১১:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহামায়ায় পথচারীদের মাঝে খাবার বিতরণ

মাসুদ হোসেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বাদ জোহর মহামায়া পশ্চিম বাজার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে এ অনুষ্ঠান সম্পন্ন।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি রাকিব তানবীন এর আয়োজনে ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় উক্ত দোয়া অনুষ্ঠান শেষে সড়কে চলাচলকারী পথচারী, রিক্সা-ভ্যান ও বিভিন্ন যান চালক-কর্মচারী সহ ৫ শতাধিক মানুষের মাঝে খাবার তুলে দেন নেতাকর্মীরা। এসময় মরহুম জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ সাইফুল ইসলাম এর দোয়া মোনাজাত পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, জেলা যুবদল নেতা রুমন হাজী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি রাকিব তানবীন, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্লাহ গাজী, যুবদল নেতা ফয়সাল হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সমাজসেবক আলমগীর সরকার, জাহিদুল ইসলাম খোকন, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ফয়সাল গাজীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন