কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে বুরগী গ্রামে সামাজিক সংগঠন “বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘের” নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত (৪ জুন ) সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাইদ আফ্রিদি ও তামজিদ হোসেনের স্বাক্ষরিত সংগঠনের একটি পেডে সভাপতি গাজী আহসান হাবিব ও সাধারণ সম্পাদক পদে রাসেদ হোসেনসহ ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউছার গাজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, কোষাধ্যক্ষ নুরুল আমিন, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ মহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ,সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়সাল গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজির মাহমুদ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যুবসমাজকে ইতিবাচক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনে বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘ কাজ করে যাচ্ছে। পাশাপাশি মানবতার সেবা, সামাজিক সম্প্রীতি, সততা ও ন্যায়পরায়ণতার আদর্শকে ধারণ করে এই সংঘের উদ্যোগে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নবগঠিত কমিটির সভাপতি গাজী আহসান হাবীব ও সাধারণ সম্পাদক রাশেদ হোসেন বলেন, বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। আমরা অতীতের ধারাবাহিকতায় সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া