কচুয়া উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ শাখার উদ্যেগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রমের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রমের স্মৃতি চারন নিয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল হয়।
কচুয়া উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযুদ্ধা দেওয়ান সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মোঃ জাবের মিয়া, মুক্তিযুদ্ধা আঃ বারী পাটওয়ারী, মুক্তিযুদ্ধা সালাহ উদ্দিন মানিক, মুক্তিযুদ্ধা সনতোষ চন্দ্র সেন, মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন সিকদার, মুক্তিযুদ্ধা মনিরুজ্জামান, মুক্তিযুদ্ধা ইউসুপ বাঙ্গালী, মুক্তিযুদ্ধা সৈয়দ আলী, মুক্তিযুদ্ধা সনতোষ সরকার ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আতাউল করিম প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধারা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সন্তানরাসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া