প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬ । ৬:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রাইভেট কার–সিএনজি সংঘর্ষে আহত-৫

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ–চাঁদপুর সড়কের গৃদকালিন্দিয়া এলাকায় প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারসংলগ্ন স-মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন—লক্ষ্মীপুর জেলার সুমন (১৬), রায়পুরের সাইফুল ইসলাম (১৮), ফরিদগঞ্জের কাউনিয়া এলাকার জসিম উদ্দিন (৪৪), চরমথুরা গ্রামের রাব্বী (৩২) এবং অপর এক ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুপ্টালিন্দিয়া বাজারের অদূরে সি-মিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন