প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬ । ৭:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী মমিনের

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে ইউক্যালিপটাস গাছ কাটতে গিয়ে নিচে পড়ে মমিন হোসেন (৪৫) নামে এক প্রবাসফেরত শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
রোববার (৭ জুন) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন হোসেন একই ইউনিয়নের বাসিন্দা এবং লুৎফুর রহমানের ছেলে।
নিহতের ভাতিজা মানিক জানান, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন মমিন হোসেন। এরপর তিনি দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রোববার সকালে গাছ কাটার কাজ করতে পাশের সাইসাঙ্গা গ্রামে যান। সেখানে একটি ইউক্যালিপটাস গাছ অর্ধেক কাটার পর হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মমিন হোসেন তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য স্বজন-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন